ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিচ্ছেদের গুজবের ভেঙ্গে একসঙ্গে অর্জুন-মালাইকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 January, 2022, 5:17 PM

বিচ্ছেদের গুজবের ভেঙ্গে একসঙ্গে অর্জুন-মালাইকা

বিচ্ছেদের গুজবের ভেঙ্গে একসঙ্গে অর্জুন-মালাইকা

না, বিচ্ছেদ হয়নি তাদের। তারা জোড়ায় প্রমাণ করলেন, এখনো জুড়েই আছেন। প্রেমে, সম্পর্কেও। রোববার সকালে মুম্বাইয়ের রাস্তায় জুটিতে দেখা দিয়ে সে কথাই কি জানাতে চাইলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর?

নীলচে সবুজ পোশাকে অর্জুন। দুধসাদা সাজে তার প্রিয়তমা। পাপারাৎজিদের দিকে হাত নাড়তে ভোলেননি দুই বলি তারকা। একটি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা গিয়েছে বলিউডের বহুচর্চিত অসমবয়সী যুগলকে।

গত ১২ জানুয়ারি সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। ছ’দিন মালাইকা নাকি নিজের বাড়ি থেকে বেরোননি। মনের দুঃখে ঘরবন্দি রয়েছেন তিনি। এ দিকে অর্জুনকে দেখা গিয়েছিল তুতো বোন রিয়া কাপুরের বাড়িতে, নৈশভোজের নিমন্ত্রণে।

এর আগে পারিবারিক অনুষ্ঠানে মালাইকাকে সঙ্গে নিয়ে যেতেন অর্জুন। তার উপরে মালাইকার বাড়িতেও ক’দিন যেতে দেখা যায়নি বনি-পুত্রকে। সব মিলিয়েই বলিপাড়ার ধারণা হয়েছিল যে, তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

কিন্তু সব জল্পনায় ছাই দিয়ে সে দিনই সন্ধ্যায় অর্জুন ইনস্টাগ্রামে মালাইকার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘আজেবাজে রটনার কোনো জায়গা নেই।’ এবার পাঁচ দিনের মাথায় একেবারে জোড়ায় দেখা দিলেন প্রকাশ্যে!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status