ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এমপি এনামুলের করোনা মুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 January, 2022, 4:04 PM

এমপি এনামুলের করোনা মুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল

এমপি এনামুলের করোনা মুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল

রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাগমারার আপামর জনসাধারণের মাঝে উৎবেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে চলেছেন সর্বস্তরের জনসাধারণ ।
 
এমপি এনামুলের করোনা মুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল

এমপি এনামুলের করোনা মুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল


সোমবার বেলা ১১ টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এমপি এনামুল হকের করোনা মুক্তি করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহ-পরিচালক একেএম মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সদস্য আকবর আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাগমারা শাখার সুপরভাইজার এরশাদুল ইসলাম, মাহাবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় উপজেলার ২০০ শতাধিক মসজিদের আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা থেকে মুক্তি চেয়ে বাদ মাগরিব প্রতিটি মসজিদ, মাদ্রাসায় দোয়ার আয়োজ করা হয়েছে। এরআগে তিনি আরো দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status