ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিষ্টি খেতে মধ্যরাতে মাহির কান্ড (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 1:12 PM

মিষ্টি খেতে মধ্যরাতে মাহির কান্ড (ভিডিও)

মিষ্টি খেতে মধ্যরাতে মাহির কান্ড (ভিডিও)

চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার পাগলামী সবারই জানা। স্বামীর সঙ্গে প্রায়ই রাত-বিরাতে ঘুরতে বের হন তিনি। কখনো তারা দুজন, আবার কখনো এই দম্পতির সঙ্গে যোগ দেন তাদের বন্ধুরা। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বা লাইভে এসে অনুরাগীদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করেন নায়িকা।

গতকাল (১৬ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহি জানান, তিনি টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় মিষ্টি খেতে গেছেন। সঙ্গে আছেন স্বামী রাকিব সরকার।

৫ মিনিট ২৪ সেকেন্ডের সেই লাইভে সারি সারি গামলায় সাজানো নানান রকম মিষ্টি দেখিয়ে মাহি বলেন, আমার মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলব। আমরা এখন টাঙ্গাইল শহরে আছি। গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় আসছি, যেখানে মিষ্টি বানায়। মিষ্টি উঠানো হচ্ছে, আমরা এখন মিষ্টি খাব।

সেই লাইভে দেখা যায়, মাহি ও তার স্বামীর জন্য গরম গরম মিষ্টি পরিবেশন করা হচ্ছে। দুটি চেয়ারে বসে আছেন তারা। পাশে মিষ্টির প্লেট হাতে দাঁড়িয়ে আছেন একজন।

কিছুদিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন মাহিয়া মাহি। পাশাপাশি দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তো চলমান। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।

প্রসঙ্গত, গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status