ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বড় আয়নার সামনে শরীরী হিল্লোল, দুই মেয়ের সঙ্গে তুমুল নাচ প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার, রইল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 January, 2022, 12:38 PM

বড় আয়নার সামনে শরীরী হিল্লোল, দুই মেয়ের সঙ্গে তুমুল নাচ প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার, রইল ভিডিও

বড় আয়নার সামনে শরীরী হিল্লোল, দুই মেয়ের সঙ্গে তুমুল নাচ প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার, রইল ভিডিও

জীবনের সমস্ত দিক থেকেই তিনি যেন পারফেক্ট। জীবনকে কি ভাবে উপভোগ করতে হয় তা জানেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বিশ্বসুন্দরীর দক্ষ অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়ে নিষ্ঠার সুখ‍্যাতি বরাবরই। জীবনকে উপভোগ করলেও হাসি মজায় কাটালেও ফিটনেস নিয়ে কখনো সমঝোতা করেননি।

তাইতো বয়স চল্লিশের কোঠায় হলেও তিনি যেন old-wine. কিন্তু নতুন বছরে সেই ফিটনেসের প্রতিই অনীহা দেখা গেল! কিন্তু যদি ওয়ার্ক আউটে অনীহা হয় তবে উপায়? বলি সুন্দরীর কাছে 2nd উপায় তো আছেই আর সেটা হলো নাচ। ওয়ার্কআউটে ইচ্ছা না হলে মন আর শরীর ভালো রাখতে নাচ করার পরামর্শ দিলেন অভিনেত্রী সঙ্গে নিজেও মেতে উঠলেন নাচে।

কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে সুস্মিতা সেনের। এখন দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়েই তার গোটা জগৎ। সম্প্রতি মেয়েদের নিয়েই নাচে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। ট্রেন্ডিং ইংরেজি গানের তালে তালে জমিয়ে নাচলেন মা ও দুই মেয়ে। ক‍্যাপশনে বার্তা ওয়ার্কআউট করতে ইচ্ছা না হলে মন খুলে নাচ করুন।

নিজের ইনস্টাগ্রাম পেজ থেকেই দুই মেয়ের সাথে তার এই নাচের ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা সেন। তাদের তিনজনের এনার্জেটিক নাচ মুগ্ধ করে দিয়েছে সকলকে। মেয়েরাও যে মায়ের মতোন ফিটনেস সচেতন ও শরীরচর্চায় অভ্যস্ত তা স্পষ্ট ভিডিও থেকে। নাচের মাধ্যমে নিজেদের ফিটনেস প্রমান করেছেন তারা। যতটা সিরিয়াস হয়ে সুস্মিতা শরীরচর্চা করেন ততটাই প্রাণ ঢেলে দুই মেয়ের সাথে নাচ করেছেন আর তাইতো এই ভিডিও জায়গা করে নিয়েছে ভাইরালের তালিকায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status