ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
চিরকুটের সুমির মা মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 12:00 PM

চিরকুটের সুমির মা মারা গেছেন

চিরকুটের সুমির মা মারা গেছেন

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গায়িকা, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমির মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোরে এই গায়কার মা শেলি খাতুনের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন তিনি।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সুমি সকাল ৭টায় ফেসবুকে লেখেন, ‘আযান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি আরো বলেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সঙ্গে  সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুমির মা ও বাবা মকবুল হোসেন দম্পতির পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে সুমী গানের কারণে দেশ জুড়ে ব্যাপক পরিচিতি পান।

প্রসঙ্গত, ২০০২ সালে সমমনা অন্য সদস্যদের নিয়ে ব্যান্ড ‘চিরকুট’ গঠন করেন খুলনায় মেয়ে শারমিন সুলতানা সুমি। এর বাইরে একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন সুমী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status