ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে নবনির্বাচিত মেম্বারকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 January, 2022, 7:48 PM

যে কারণে নবনির্বাচিত মেম্বারকে হত্যা

যে কারণে নবনির্বাচিত মেম্বারকে হত্যা

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। পুলিশের দাবি, চাঁদা না পেয়ে কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট’পার্টির সদস্যরা তাকে হত্যা করেছে। পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ১০ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উত্তম সরকারকে গুলি করে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া থানার রুদাঘরা গ্রামের ইসাহাক গোলদারের ছেলে ইকরামুল গোলদার, একই উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত বিষ্ণুপদ মণ্ডলের ছেলে বিজন কুমার মণ্ডল ওরফে বিনোদ, চুকনগর এলাকার ভাড়াটিয়া সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত শিব পদ মণ্ডলের ছেলে প্রশান্ত মণ্ডল, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে প্রজিৎ বিশ্বাস ওরফে বুলেট ও মণিরামপুরের সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয় রাউন্ড ১২ বোর কার্তুজ, একটি লোহার রড, একটি ককটেল, ১০ গ্রাম বোমা তৈরির পাউডার (গান পাউডার), ৫০ গ্রাম বোমা তৈরির তারকাটা, উত্তম মেম্বার হত্যার মিশনে আসামিদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেলসহ উদ্ধার করেছে পুলিশ।

যশোরের ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, আসামিরা সংঘবদ্ধ কথিত ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট’পার্টির সক্রিয় সদস্য। তারা দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় অবৈধ অস্ত্র গুলি, বিস্ফোরকদ্রব্য ইত্যাদি ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি করে চলেছে। ইতোপূর্বে আত্মসমর্পণ করে পুনরায় তারা সংঘবদ্ধ হয়ে নতুন সদস্য সংগ্রহ করে দল গঠন করে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ আশপাশের জেলায় মাছের ঘের দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

তিনি বলেন, গত ১০ জানুয়ারি অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নব নির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের নিকট চাঁদার টাকা না পেয়ে তাকে গুলি করে হত্যা করে। হত্যার পরে জড়িতরা বিভিন্ন জনের কাছে চাঁদা চাওয়ার সময় উত্তম সরকারকে খুন করার রেফারেন্স টেনে মোবাইল ফোনে ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, ডিবি পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের সমন্বয়ে একটি চৌকশ টিম ১৫ থেকে ১৬ জানুয়ারি ভোর পর্যন্ত খুলনার ডুমুরিয়া থানার বিভিন্ন এলাকা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত ইকরামুল গোলদার, প্রজিৎ বিশ্বাস, প্রল্লব বিশ্বাস, প্রশান্ত মণ্ডল ও বিজন কুমার মণ্ডলকে গ্রেফতার করে। এর মধ্যে বিজন ও প্রশান্ত সরকারের আহবানে ইতোপূর্বে আত্মসমর্পণ করেছিলেন। তাদের কাছে থাকা হত্যার মিশনে ব্যবহৃত অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য, মোবাইল ফোন, মোটরসাইকেল জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার বিষয়ে এসআই শামীম হোসেন বাদী হয়ে অভয়নগর ও মণিরামপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন। এর আগেও আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status