ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ফের প্রযোজকের প্রেমে মশগুল প্রিয়াঙ্কা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 6:05 PM

ফের প্রযোজকের প্রেমে মশগুল প্রিয়াঙ্কা!

ফের প্রযোজকের প্রেমে মশগুল প্রিয়াঙ্কা!

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুল ব্যানাজির সঙ্গে বিয়েবিচ্ছেদের পর বহুবার তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। এ তালিকায় রয়েছেন প্রযোজক রানা সরকার। মাঝে জানা যায়, প্রিয়াঙ্কা-রানার সম্পর্ক ভালো যাচ্ছে না।

সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছে এ জুটির প্রেম। সব ভুলে তারা নাকি প্রেমে মজেছেন! কিছুদিন আগে শুটিং সেটে দুর্ঘটনার শিকার হন প্রিয়াঙ্কা। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন রানা সরকার। এই দুর্ঘটনাই রানা-প্রিয়াঙ্কাকে পুনরায় এক করেছেন! এখান থেকেই রানা-প্রিয়াঙ্কার পুরোনো প্রেমের গুঞ্জনের সূত্রপাত।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা-প্রযোজকের প্রেমের ঘটনা নতুন কিছু না। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রানা সরকার। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার ঘরে সুন্দরী স্ত্রী আছে। তার সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। খামোখা এসব গুজবে আমি পাত্তা দিই না! প্রিয়াঙ্কা এমনিতেই আমার চেয়ে বয়সে অনেক ছোট।’

গত ডিসেম্বরের শুরুতে প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটর বাইক ঢুকে পড়ে। এই বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে। পরে অপারেশন করে পায়ে প্লেট বসানো হয়েছে।

আপাতত বাসায় বিশ্রামে রয়েছেন প্রিয়াঙ্কা। তাকে দেখতে রানা সরকার বাসায় গিয়েছিলেন কিনা? এমন প্রশ্নের উত্তরে রানা সরকার বলেন—‘অসুস্থ মানুষের বাড়ি গিয়ে তাকে বিরক্ত করার ইচ্ছা বিন্দুমাত্র নেই। তবে জেনেছি, এমনিতে ভালো আছেন প্রিয়াঙ্কা। যদিও শয্যাশায়ী। এখনো মাটিতে পা ছোঁওয়ানো নিষেধ। মার্চের আগে কোনো মতেই শুটিংয়ে ফিরতে পারবেন না প্রিয়াঙ্কা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status