ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
উপাচার্য অবরুদ্ধ করে ভবনে তালা দিলেন শাবিপ্রবি ছাত্রীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 5:40 PM

উপাচার্য অবরুদ্ধ করে ভবনে তালা দিলেন শাবিপ্রবি ছাত্রীরা

উপাচার্য অবরুদ্ধ করে ভবনে তালা দিলেন শাবিপ্রবি ছাত্রীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে এম এ ওয়াজেদ মিয়া ভবনে অবরুদ্ধ করে রেখেছেন বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেই আন্দোলনকারীরা।

এ সময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদের বের করে দেন। এ সময় ভবনের তিনটি গেইটে তিনটি তালা মেরে দেন বিক্ষুব্ধ ছাত্রীরা।

একই সঙ্গে উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। এই সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন।

বর্তমানে উপাচার্য এম এ ওয়াজেদ মিয়া ভবনের তিন তালায় ৩৩৩ নম্বর কিছু কর্মকর্তা ও শিক্ষকসহ অবস্থান করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status