ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
মেলায় মিনিস্টারের পণ্য কিনলেই ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 1:57 PM

মেলায় মিনিস্টারের পণ্য কিনলেই ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

মেলায় মিনিস্টারের পণ্য কিনলেই ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের পর্দা উঠেছে পহেলা জানুয়ারি থেকে, চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশান সেন্টারের (বিবিসিএফইসি) এই মেলায় মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে বিশেষ কিছু পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়।

বাণিজ্য মেলায় পিএস ০৯ ও জিএস ৩৩ নম্বর প্যাভিলিয়নে মেলা শুরুর দিন থেকে এই অফার চালু হয়েছে। এই অফারের মাধ্যমে একজন ক্রেতা সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও মেলায় সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও অফার দিচ্ছে মিনিস্টার গ্রুপ।

বাণিজ্য মেলার অফার সম্পর্কে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “মেলায় মিনিস্টারের উৎপাদিত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে মিনিস্টারের প্যাভিলিয়নে। এসব পণ্যের রয়েছে আলাদা আলাদা মডেল। তাছাড়া মিনিস্টারের প্যাভিলিয়নে এসে এক জায়গাতেই দরকারি সব দেশীয় পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। তাছাড়া পণ্য ও মডেল ভেদে রয়েছে আকর্ষণীয় ছাড়। ফলে মেলায় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে থাকবে মিনিস্টার প্যাভিলিয়ন।”

মিনিস্টার গ্রুপ সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই অফার দেওয়া। এছাড়াও মিনিস্টারের কিছু নতুন মডেলের টেলিভিশন ও ফ্রিজ নিয়ে এসেছে। যার উপরেও এই আকর্ষণীয় অফারটি চলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status