ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১২ বছরের কিশোর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 January, 2022, 1:02 PM

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১২ বছরের কিশোর গ্রেফতার

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১২ বছরের কিশোর গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১২ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিডি২৪ লাইভ কে এবিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে থানায় লিখিত করা হলে শনিবার দুপুরে তাকে আটক করা হয়।অভিযুক্ত কিশোরের বাড়ি ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে শিশুটিকে মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে বংশী নদীর পাশে একটি সিম ক্ষেতে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর।এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তাকে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status