ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ভোট দিলেন তৈমূরের স্ত্রী ও কন্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 January, 2022, 11:32 AM

ভোট দিলেন তৈমূরের স্ত্রী ও কন্যা

ভোট দিলেন তৈমূরের স্ত্রী ও কন্যা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের স্ত্রী হালিমা ফারজানা ও কন্যা ব্যারিস্টার মারিয়াম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় তারা তৈমূর আলমের হাতি প্রতীকে ভোট দিয়ে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ করেন।



ভোট দিয়ে মেয়ে মারিয়াম খন্দকার বলেন, ভোট দিতে এসে অনেকের কাছ থেকে অভিযোগ শুনেছি, ক্রমিক নাম্বারের সঙ্গে আইডি নাম্বার মিলছে না। আবার মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় অনেকেই ভোট না দিয়ে চলে যাচ্ছেন। এ ছাড়া এ পর্যন্ত কোনো সমস্যা নেই।

রোববার সকাল ৮টা থেকে নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status