ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নাম পরিবর্তন করলেন চিত্রনায়িকা মাহি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 10:23 PM

নাম পরিবর্তন করলেন চিত্রনায়িকা মাহি!

নাম পরিবর্তন করলেন চিত্রনায়িকা মাহি!

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার আসল নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় এসে নাম বদলানো যেন একটি স্বাভাবিক ঘটনা। এমনকি ভক্তরা জানতেই পারে না যে নায়িকার আসল নাম কী ছিল। বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তারকাদের নাম পাল্টানোর প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি।

৪ মাস আগে নতুন সংসার শুরু করেছেন মাহি। গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মাহির স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। কিছুদিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। এরপর ঘুরতে গেছেন কক্সবাজার। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

মাহি-রাকিব দম্পতির ভালোবাসার নমুনা ইতোমধ্যে নেটাগরিকদের দেখা হয়ে গেছে। এবার নিজের নামের সঙ্গেও স্বামীর নাম জুড়ে দিলেন এই নায়িকা। ফেসবুকে নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি। অর্থাৎ স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন মাহি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status