ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
৫ দিন পর উদ্ধার হলো অপহৃত সেই ইতালি প্রবাসী কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 January, 2022, 10:07 PM

৫ দিন পর উদ্ধার হলো অপহৃত সেই ইতালি প্রবাসী কিশোরী

৫ দিন পর উদ্ধার হলো অপহৃত সেই ইতালি প্রবাসী কিশোরী

মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর ইতালি প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন।

জানা গেছে, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী নোভা চোকদার। গত সোমবার সকালে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তোলে বেশ কয়েকজন যুবক। এরপরেই আর কোন সন্ধান মিলেনি নোভার।

এই ঘটনায় পরের দিন পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে শুক্রবার রাতে ওই কিশোরী ও প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনের অবস্থান জানতে পেরে শহরের কলেজ গেইট এলাকা অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন। এ সময় মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মেডিকেলে পরীক্ষা শেষে নোভাকে আদালতে তোলা হতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানিয়েছেন, অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে নেয়া হবে। পরে জবানবন্দি শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status