ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
কিয়ারার যমজ বোনের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 8:13 PM

কিয়ারার যমজ বোনের ছবি ভাইরাল

কিয়ারার যমজ বোনের ছবি ভাইরাল

বাবার ছবিতে যমজ চরিত্রে পরেশ রাওয়াল ঘোল খাইয়ে ছেড়েছিলেন দুই নায়ক আমির-সালমানকে। বাস্তবে প্রায় কিয়ারা আদভাণীর যমজ হয়ে উঠে তার অনুরাগীদেরও ঘোল খাইয়ে ছাড়লেন মেয়ে! ‘আন্দাজ আপনা আপনা’র পরিচালক রাজকুমার সন্তোষীর কন্যা তানিশা সন্তোষী।

ইনস্টাগ্রামে সদ্য পোস্ট করা ছবিতে তানিশা যেন হুবহু ‘শেরশাহ’ ছবির কিয়ারা!

একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন তানিশা। সালোয়ার কামিজ-ওড়না জড়িয়ে, কপালে কালো টিপ, চুল বিনুনি করে বেঁধে ছবি তুলেছেন। মুখে তার মৃদু হাসি।

তানিশার ছবি দেখে ‘শেরশাহ’ ছবির ‘ডিম্পল চিমা’র চরিত্রে কিয়ারার মুখ ভেসে উঠেছে নেটিজেনের চোখে। এতটাই মিল, যে কিয়ারা অনুরাগীরাও দেখে ঘোল খেয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা, চলো দেখা করি প্রথমবারের জন্য।

তানিশার ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, এ তো কিয়ারার ছবিই মনে হচ্ছে। কেউ লিখেছেন, এ তো হুবহু কিয়ারা! এক নেটিজেন লিখেছেন, কিয়ারার যমজ, কেমন যেন লাগছে!

বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক রাজকুমার সন্তোষী। ‘দামিনী’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘ঘায়েল’ এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। এবার বাবার পথেই কি হাঁটবে মেয়ে? সে ও কি বলিউডে পা রাখবে? তানিশার ছবি দেখে নেটিজেনের মনে একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status