ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পরাজিত প্রার্থীর কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 January, 2022, 7:56 PM

পরাজিত প্রার্থীর কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

পরাজিত প্রার্থীর কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সালাউদ্দিন নামের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার উপজেলার সিরাজকান্দি বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে টাঙ্গাইলের শেখ হাসিনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালাউদ্দিন।

জানা যায়, শুক্রবার সিরাজকান্দি বাজারে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আব্দুল মতিন সরকারের কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করে বিদ্রোহী প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের কর্মী-সমর্থকরা। এ সময় তাকে বেধড়ক মরধর ও পায়ের রগ কেটে দেয় তারা। এছাড়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এদিকে সম্প্রতি সারপলশিয়া গ্রামের যমুনা নদীর তীরে বালুর ঘাটে ইসমাইল হোসেন ও খোরশেদ আলম নামে দুই কর্মীকেও একইভাবে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক নয়ন সরকার বলেন, মাসুদের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি, মারধর ও হামলা চালাচ্ছে। কর্মীরা ভয়ভীতি ও প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। ইতিমধ্যে তিনজনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মতিন সরকার বলেন, নির্বাচনে পরাজয়ের পর থেকেই নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের লোকজন আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করছে। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছে এবং নির্বাচন পরবর্তী সময়েও বিদ্রোহী প্রার্থীকে মদদ দিচ্ছে এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে বক্তব্য নিতে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করে কল কেটে দেন।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আসামিরা পলাতক রয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status