ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
গায়ে হলুদের জন্য কেনা শাড়িতে জড়িয়ে প্রীতিকে শেষ বিদায় জানানো হয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 January, 2022, 7:18 PM

গায়ে হলুদের জন্য কেনা শাড়িতে জড়িয়ে প্রীতিকে শেষ বিদায় জানানো হয়

গায়ে হলুদের জন্য কেনা শাড়িতে জড়িয়ে প্রীতিকে শেষ বিদায় জানানো হয়

কদিন পরেই বড় ভায়ের বিয়ে। বিয়ের আগে গায়ে হলুদের জন্য নতুন শাড়ি কিনেছিলেন প্রীতি সাহা। কিন্তু সড়ক দুর্ঘটনায় হলুদের আগেই না ফেরার দেশে চলে যেতে হলো তাকে। তাই তার শেষ বিদায়ে অনেক যত্ন করে তার গায়ে জড়িয়ে দেওয়া হয় হলুদ রাঙা সেই শাড়িটি।

প্রীতি সাহা ওরফে অন্বেষা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের স্কুল শিক্ষক তপন কুমার সাহার একমাত্র মেয়ে। প্রীতি কালীগঞ্জ শহরের সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার মা শিপ্রা সাহাও একই উপজেলার মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

প্রীতির বাবা তপন কুমার সাহা জানান, ৬ জানুয়ারি বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে ফারাসপুর বটতলা নামক স্থানে ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে নেওয়া হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে যশোর, পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। বেসরকারি একটি হাসপাতালে মাথায় অপারেশন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে মারা যান প্রীতি।

প্রীতির ভাই সবুজ কুমার সাহা বলেন, আমার বিয়ে উপলক্ষে ছোট বোন খুব আনন্দ করছিল। গায়ে হলুদে যাবে বলে শাড়ি কিনেছিল। কিন্তু তার আগেই আমার বোনকে চলে যেতে হবে না ফেরার দেশে তা আমরা ভাবতেও পারিনি। তবে শেষ বিদায়ের আগে তার গায়ে তার কেনা পছন্দের হলুদ রাঙা শাড়িটি জড়িয়ে দেওয়া হয়।

প্রীতির শিক্ষক মিজানুর রহমান বলেন, ও শুরু থেকেই মেধাবী ছিল। কলেজের বার্ষিক পরীক্ষায়ও তৃতীয় স্থান অধিকার করে। তার চলে যাওয়াতে আমরা সবাই শোকাহত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status