ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 January, 2022, 6:13 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 January, 2022, 6:22 PM

মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপরins class=

মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর

রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে রংপুরে এএসপি ( সি-সার্কেল) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামের মৃত গোফ্ফার মিয়ার ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়ারু মিয়া (৩৫), ছামছুল হকের স্ত্রী রুপভান (৫৫), নুর হোসেনের স্ত্রী রাহেনা বেগম (৩০),  রুবেল মিয়ার স্ত্রী রুমানা বেগম (২৫), মোহাম্মদ আলীর স্ত্রী দুলালী বেগম (৩০) ও মিঠাপুকুর উপজেলার শালাইপুর (নোয়াখালীপাড়া) গ্রামের নুর ইসলামের স্ত্রী জোস্না বেগম (৩৮)।

এর আগে গত বুধবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।

নির্যাতনের শিকার মা ও মেয়ে ওই গ্রামের সাজাহান মিয়ার স্ত্রী ও কন্যা। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার দুপুরে অনলাইনে ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাজাহান মিয়ার সঙ্গে প্রতিবেশী গোফ্ফার মিয়ার ছেলে জিয়ারু মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বুধবার সকালে আবারেও জিয়ারু ও তাঁর লোকজন সাজাহানের জমি দখল করে গাছ ও রাস্তা কাটতে থাকেন। এ সময় সাজাহান ও তাঁর পরিবারের লোকজন বাধা দেয়। এতে জিয়ারু ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে সাজাহানের স্ত্রী ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতন চালায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পীরগাছা থানার পুলিশ। বর্তমানে তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় সাজাহান মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় ১৮ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এর দুই দিন পর শুক্রবার দিবাগত রাত ১২টায় এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

রংপুরের এএসপি (সি সার্কেল) আশরাফুল আলম বলেন, মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status