ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 10:33 AM

অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী

অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী

মাদারীপুরের শকুনি এলাকা থেকে অপহরণের চারদিন পর ইতালি প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবাররাত নয়টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্বজনরা জানায়, এক আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী নোভা চোকদার।  গত ১০ জানুয়ারি সোমবার সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগিরা। এরপরেই আর কোনো সন্ধান মেলেনি নোভার।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে পরিবার। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তি মাধ্যমে কিশোরীর লোকেশন জানতে পেরে, সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। তবে ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে এখনও গ্রেফতার করা যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status