ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ফারুকের চিকিৎসার জন্য ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 January, 2022, 1:57 PM

ফারুকের চিকিৎসার জন্য ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি

ফারুকের চিকিৎসার জন্য ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সেখানে কখনও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে আবার কখনও হচ্ছেন অবনতি। এই অবস্থায় ফারুকের চিকিৎসার ব্যয় বহন করতে প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট বিক্রি করেছে ফারুকের পরিবার। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। ধার-দেনা করতে হয়েছে স্বজনদের কাছ থেকে। এমনটিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক।

ফারুকের সবশেষ অবস্থার বিষয়ে তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একটু একটু করে তিনি (ফারুক) সুস্থ হয়ে উঠছেন। পাঁচ মাস আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন। রক্তচাপ ও মস্তিস্কে যে সমস্যা ছিল, তাও এখন নিয়ন্ত্রণে। স্নায়ুতন্ত্রে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আগে ছিল না। এর চিকিৎসা দীর্ঘমেয়াদি।

ফারহানা ফারুক বলেন, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, এ জন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। সহায়-সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই। শুধু ফারুক সুস্থ হয়ে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই।

২০২১ সালের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status