ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
১৭৫ মণ জাটকা এতিমখানায় বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 12:28 PM

১৭৫ মণ জাটকা এতিমখানায় বিতরণ

১৭৫ মণ জাটকা এতিমখানায় বিতরণ

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহণ করার সময় ১৭৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা জাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি, বিকালে উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে করে এ অভিযান পরিচালনা করা হয়।

হাতিয়া দক্ষিণ জোন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইফতেখারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়ার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত ট্রলার তল্লাশি করে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো তমরদ্দি কোস্টগার্ড টার্মিনালে এনে হতদরিদ্র লোকজন ও এতিমখানায় বিতরণ করা হয়। জাটকাবিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status