ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
৭ দিনের মধ্যে ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 January, 2022, 12:25 PM

৭ দিনের মধ্যে ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ

৭ দিনের মধ্যে ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আগামী ৭ দিনের মধ্যে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই গাড়িগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা গাড়ি ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোর তথ্য বিআরটিএ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।

উল্লেখ, ইভ্যালি পরিচালনায় পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status