ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভারতে একদিনে করোনা রোগী বাড়ল ২ লাখ ৬৪ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 January, 2022, 11:56 AM

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল ২ লাখ ৬৪ হাজার

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল ২ লাখ ৬৪ হাজার

বিশ্বে চলছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। এশিয়ার মধ্যে আক্রান্তের দিক থেকে এগিয়ে ভারত। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে ৬.৭ শতাংশ।

এ সময় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। সংক্রমনের হার ১৪.৭৮ শতাংশ। এর মধ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩। একই সময় মারা গেছেন ৩১৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status