ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে কুপিয়ে যুবলীগ নেতার হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 8:50 PM

পিরোজপুরে কুপিয়ে যুবলীগ নেতার হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

পিরোজপুরে কুপিয়ে যুবলীগ নেতার হাত বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগদান করায় কদমতলায় কুপিয়ে এক যুবলীগকর্মীর হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এসময় সন্ত্রাসীদের  হামলায় আরো একজন গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত যুবলীগকর্মী নাদিম খানকে সদর হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ খান।

আহত যুবলীগ কর্মী নাদিম খান (৩৫) সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে ও অপর আহত মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে।

পিরোজপুর জেলা হাসপাতালে আহত মাসুদ শেখ জানান, বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। সেই সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের নেতৃত্বে আমরা যোগদান করি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন ও তার ভাইপো বায়েজীদ তার লোকজন নিয়ে হামলা চালায়।

কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের লোকজন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা সফল করার জন্য যোগদান করে। বুধবার লোক বেশি থাকায় তাদের ওপর হামলা করতে পারেনি। তাই আজ বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব ও তার ভাইপো বায়জীদের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে নাদিমের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ২০/৩০টি কোপ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. আরিফ হাসান জানান, দুজনকে কুপিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। যার মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন থাকায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আহত নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status