ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাউজানে শত্রুতার বলি হলো ২৫০টি গাছ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 8:49 PM

রাউজানে শত্রুতার বলি হলো ২৫০টি গাছ!

রাউজানে শত্রুতার বলি হলো ২৫০টি গাছ!

রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় রাতের আধাঁরে এক ব্যক্তির বাগানের ২৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে রাউজান থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী ওই এলাকার মৌলানা আলী আহাম্মদ সাহেবের বাড়ির মরহুম ছালে আহমদের ছেলে মো. জমির উদ্দীন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১২ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে একই এলাকার মো. ফারুক প্রকাশ ইমন (২৫), তৌহিদুল ইসলাম (২৬), মো. কামাল (৫৫), মো. শফি (৫৫) পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ির পশ্চিম পাশে বাগান থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষুধী গাছসহ ২৫০টি গাছ কেটে ফেলে। গাছগুলো মূল্য প্রায় ৪লক্ষ টাকা। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিবাদী তৌহিদুল ইসলাম গাছ কাটার কথা স্বীকার করে বলেন ‘আমাদের জায়গায় জমির উদ্দিন গাছ রোপন করেছিল। তাকে গাছ কেটে নিয়ে যাওয়ার জন্য আমরা বার বার বলেছি। কিন্ত তিনি কেটে না নেওয়ায় আমরা গাছ কেটেছি।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status