ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীও দিলেন ফাঁস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 8:38 PM

স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীও দিলেন ফাঁস

স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীও দিলেন ফাঁস

গাজীপুরের কাপাসিয়ায় রুবেল মিয়া (৩২) ও নূর নাহার (২৮) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম নাসিম। এর আগে সকালে ওই দুই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
 
নিহত রুবেল কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ৩ বছর মালয়েশিয়া থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন। অন্যদিকে, স্ত্রী নূর নাহার পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

ওসি জানান, রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। অপরদিকে নূর নাহার ছেলেকে মক্তবে দিয়ে ফিরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
রুবেলের মা আকলিমা জানান, ১২ বছর আগে নুর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসে রুবেল। দেশে ফেরার পর থেকেই রুবেলের সঙ্গে স্ত্রী নূর নাহারের পারিবারিক কলহ লেগেই থাকতো। বুধবার (১২ জানুয়ারি) রাতে এক সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে বাড়ির সবাই। সকালে নূর নাহার ছেলেকে মক্তবে নিয়ে যায়। এরপর সকালে পাশাপাশি দুই কক্ষে তাদের দু’জনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status