ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সিঁধ কেটে চুরি, এলাকায় চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 8:25 PM

সিঁধ কেটে চুরি, এলাকায় চাঞ্চল্য

সিঁধ কেটে চুরি, এলাকায় চাঞ্চল্য

২০২২ সালে এসেও সিঁধ কেটে চুরি করছে চোরেরা। এমন ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়ির মাটির দেয়ালের সিঁধ কেটে ৪টি গরু চুরি করেছে চোরের দল।
বুধবার (১২ জানুয়ারি) রাতে ঐ উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের ছবির উদ্দিনের ছেলে এনামুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।


 
ভুক্তভোগী এনামুলের মেয়ে সাবিয়া বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে আমি, আমার ছোটো বোন ও বাবা-মা বাড়ির ভেতরের গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে শুয়ে পড়ি। রাতে বৃষ্টির কারণে কিছু টের পাইনি। সকালে ঘুম থেকে জেগে দেখি বাড়ির মাটির দেয়ালের সিঁধ কাটা। গোয়ালের ৪টি গরু নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলো পাইনি।

এনামুল হক বলেন, একটি গাভী, একটি বাছুর ও দুটি বড় বকনা গরু চুরি হয়েছে। ২টি গরুর গায়ের রঙ সাদা-কালো, বাকি দুটি ছিল লাল রঙের।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, এখন ২০২২ সাল। এ যুগে এসেও সিঁধ কেটে চুরি করার বিষয়টি আসলেই অবাক করার মতো। খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status