ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রাত পর্যন্ত টিভি দেখেন! যৌন জীবন সুখের তো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 9:00 PM

রাত পর্যন্ত টিভি দেখেন! যৌন জীবন সুখের তো?

রাত পর্যন্ত টিভি দেখেন! যৌন জীবন সুখের তো?

যৌনতা কেবল একে অপরের শারীরিক চাহিদা মেটানোর জন্যই জরুরি নয়৷ বরং একটা সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্যও যৌনতা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ শারীরিক সম্পর্কের বাইরে পরস্পরের মানসিক যোগাযোগও গড়ে তোলে সঙ্গম৷ তবে বর্তমানে সকলেই প্রযুক্তির বশবর্তি৷ বাড়ি ফিরে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলার চেয়ে অনেকেই এখন টেলিভিশনের সামনে ভিড় জমান৷ অথবা মোবাইলে মুখ গুঁজে বসে থাকেন৷ জানেন কি? অজান্তে এই স্বভাবই ব্যাঘাত ঘটাচ্ছে আপনাদের যৌন জীবনে৷

সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা করেন গবেষকরা৷ গবেষণায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার পুরুষ ও মহিলা৷ তাঁদের প্রশ্ন করা হয় সারাদিনের মধ্যে কখন টিভি দেখেন৷ জানা গিয়েছে, বেশিরভাগ যুগলই জানান, তাঁরা অফিস থেকে ফিরে অনেক রাত পর্যন্ত টিভি দেখতে পছন্দ করেন৷ কারণ তখনই তাঁদের অবসর সময়৷ তাঁদের কাছেই পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, সপ্তাহে কতবার সঙ্গমে লিপ্ত হন? এখানেই চাঞ্চল্যকর উত্তর পান গবেষকরা৷

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ছয় শতাংশ স্বীকার করেন তাঁরা সপ্তাহে প্রত্যেকদিন যৌনতা উপভোগ করেন৷ বাকি ৯৪ শতাংশ জানান, প্রত্যেকদিন যৌনতায় লিপ্ত হতে তাঁদের মন চায় না অথবা শারীরিক ভাবে তাঁরা সেই উদ্যম পান না৷ এর কারণ হিসাবে অত্যাধিক টেলিভিশনের নেশাকেই দায়ী করেন বিজ্ঞানীরা৷ তাঁরা জানান, অনেক রাত পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকলে তা সরাসরি চোখের উপরে প্রভাব ফেলে৷ মাথা যন্ত্রণা অথবা নার্ভের অসুখ দেখা দায়৷ যা ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে যুগলের যৌন জীবনে৷ তাঁরা হারাতে থাকেন সঙ্গমের আকর্ষণ৷ এক সময় যা সম্পর্কে ছেদ টানতে বাধ্য করে৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status