ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
এই উপায়েই মিটতে পারে আপনার সিঙ্গেল লাইফের শারীরিক চাহিদা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 8:46 PM

এই উপায়েই মিটতে পারে আপনার সিঙ্গেল লাইফের শারীরিক চাহিদা

এই উপায়েই মিটতে পারে আপনার সিঙ্গেল লাইফের শারীরিক চাহিদা

যৌনতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে এখনও অনেকেই ইতস্ততবোধ করেন৷ তবে, যৌনতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুপ্ত বাসনা অনেকের মনেই থাকে৷ কারণ বিভিন্ন স্বাদের খোঁজ পেতে কেইবা না চায়৷ কিন্তু, কোনও বিষয়ে যদি কথাই না বলা যায়, তবে সেই বিষয় অভিজ্ঞতা লাভ হবে কীভাবে? এছাড়া যারা এখনও সিঙ্গেল তাঁরাই বা কেমন ভাবে যৌনতার মর্ম বুঝতে পারবেন? একথা ভেবে মানসিক অবসাদে ভোগেন অনেকে৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, এত ভাবনার কিছুই নেই৷ এই পরিস্থিতি থেকে মুক্তিরও উপায় রয়েছে৷ সিঙ্গেল বা একাকী জীবনেও উদ্যম যৌনতায় মেতে উঠতে পারেন যে কেউ৷ নিজেই পেতে পারেন যৌনতার সেই অবর্ণনীয় স্বাদ৷ এরজন্য মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু টিপস৷

১৷ বিশেষজ্ঞরা বলছেন, যৌনতা মানেই এর নির্দিষ্ট একটা পারিপার্শ্বিক পরিবেশ ও মানসিক অবস্থা থাকা প্রয়োজন৷ সেটা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সঙ্গমে মেতে ওঠার সময়েই হোক অথবা, একক ভাবে যৌনতার স্বাদ পাওয়ার ক্ষেত্রেই হোক৷ নিশ্চিন্ত মানসিক অবস্থা ও সুস্থ পরিবেশ যৌনতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

২৷ ঘরের মধ্যে আধো আলো, আধো অন্ধকারে একাকী রয়েছে আপনি৷ বিশ্বের সমস্ত রকমের অসুবিধা, কোলাহল থেকে একেবারে মুক্ত, স্নিগ্ধ ও নিশ্চিন্তের পরিবেশ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সুগন্ধি ক্যানডেল৷ চলবে স্লো টিউনের একটি গান৷ সঙ্গে থাকবে সেক্স টয়৷

৩৷ একাকী যৌনতার ক্ষেত্রে যেহেতু আপনিই শুরু এবং আপনিই শেষ৷ তাই এখানে নিজের সঙ্গেই পরীক্ষা-নিরীক্ষায় মেতে উঠতেই হবে৷ গতানুগতিক স্বমেহনে মেতে না উঠে, চেষ্টা করা উচিত নিত্যনতুন পদ্ধতির৷

৪৷ একাকী ঘরে থাটের পাশে রাখা বালিশটি কিন্তু আপনার স্বপ্নের সঙ্গী বা সঙ্গিনী হয়ে উঠতেই পারে৷ তাকে দিয়েও নিজের ফ্যান্টাসি পূরণ করা যেতে পারে৷

৫৷ যখন অন্য কেউ নেই, তখন এখানে নিজেকেই সবটাই সামলাতে হবে৷ ফলে অনেকটা সময় নিয়ে নিজের মতো করে আপনাকেই মেতে থাকতে হবে যৌনতায়৷

বিশেষজ্ঞরা বলছেন, যৌনতার ক্ষেত্রে সবর্দাই জানার ইচ্ছা থাকতে হবে৷ রোমাঞ্চ উন্মোচন করার কৌতূহল থাকতে হবে৷ তবেই সঠিক স্বাদ আস্বাদন করা যেতে পারে৷ সঙ্গী বা সঙ্গিনী না থাকলেও ভেঙে পড়ার কিছু নেই৷ কারণ এই উপায়গুলি নেমে চললে হলফ করে বলা যেতে পারে রোমাঞ্চ-রহস্যের হদিশ পাবেন আপনিও৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status