ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
বিদেশে পাঠানো পণ্য বন্দরে পৌঁছানোর আগেই গায়েব!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:34 PM

বিদেশে পাঠানো পণ্য বন্দরে পৌঁছানোর আগেই গায়েব!

বিদেশে পাঠানো পণ্য বন্দরে পৌঁছানোর আগেই গায়েব!

বিদেশে পাঠানো গার্মেন্টস পণ্য বন্দরে পৌঁছানোর আগেই মাঝপথ থেকে আত্মসাত করে নিচ্ছে একটি চক্র। এতে দেশিয় গামেন্টস প্রতিষ্ঠানটি যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে বিদেশি ক্রেতাদের কাছে। ইতালিতে পাঠানো দু’টি গামেন্টেসের চালানের মালামাল হাতিয়ে নেওয়ার সময় চক্রের ৫ জনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানভর্তি তৈরি পোশাক।

র‌্যাব সদস্যদের সাজিয়ে রাখা এসব তৈরি পোশাক এতক্ষণে জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশি ক্রেতার গন্তব্যে যাওয়ার কথা। অথচ প্রতারক চক্রের কারণে আটকে গেছে বিশাল এই চালান। ঢাকার বার্ডস এবং এ এন্ড জেড নামের দু’টি গামেন্টস প্রতিষ্ঠানের মালামাল ইতালি পাঠানোর জন্য আনা হচ্ছিল চট্টগ্রাম বন্দরে। কিন্তু মাঝপথ থেকে গাড়িটি নিজেদের জিম্মায় নিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা। পরবর্তীতে র‌্যাবের একটি দল ফেনীর ছাগলনাইয়া ধুমঘাট বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। উদ্ধার করে লুট হওয়া মালামাল।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, এই প্রতারক চক্রে ছয়জন ছিল। একজন পালিয়ে গেছে। তবে গাড়ির যে হেলপার সে এই চক্রের মূল হোতা, তাকেসহ আমরা পাঁচজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে, এ কর্মাকাণ্ডের সঙ্গে আরও কয়েকটি চক্র জড়িত আছে। তাদেরও আটকের চেষ্টা চলছে।

অনুসন্ধানে বের হয়ে আসছে, গাড়ির চালক এবং হেলপারের সহযোগিতায় এই দলের সদস্যরা পণ্য বোঝাই গাড়ি তাদের আস্তানায় নিয়ে যায়। এরপর কার্টন থেকে মালামাল বের করে পুনরায় গাড়ি চট্টগ্রাম বন্দরে পাঠিয়ে দেয়।

এদিকে মাঝ পথে এভাবে মালামাল লুটের বিষয়টি অনেক সময় মালিকপক্ষের অজানা থেকে যায়। কিন্তু বিদেশি ক্রেতারা যখন কাঙ্ক্ষিত পণ্য পায় না, তখন এ নিয়ে শুরু হয় দু'পক্ষের টানাপোড়েন।

বার্ডস গ্রুপের মহাব্যবস্থাপক ফারুক শের ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটলে বায়ররা পরবর্তীতে আমাদের আর অর্ডার দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এ ধরনের অন্তত ৬টি গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় ফেনীর ছাগলনাইয়া থানায় মামলা করেছে গামেন্টস কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status