ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
৩১২ জন অফিসার নিয়োগ দেবে জনতা ব্যাংক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:46 PM

৩১২ জন অফিসার নিয়োগ দেবে জনতা ব্যাংক

৩১২ জন অফিসার নিয়োগ দেবে জনতা ব্যাংক

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে এই আর্থিক প্রতিষ্ঠান । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম: অফিসার রুরাল ক্রেডিট (আরসি)।

পদের সংখ্যা: ৩১২ জন।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে গত বছরের ২৫ মার্চ শেষ দিন গণনা করতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

আবেদন ফি: আবেদন ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৫০।

যেভাবে আবেদন করবেন: আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে।

প্রার্থীরা এই লিংকে:  https://erecruitment.bb.org.bd/career/dec222021_bscs_188.pdf  আরও বিস্তারিত জানতে ও  আবেদন করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status