ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
জনবল নিয়োগ দেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:48 PM

জনবল নিয়োগ দেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১

জনবল নিয়োগ দেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১। আগ্রহী প্রার্থীরা সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার।

পদের সংখ্যা: নির্দিষ্ট নয়।

বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫২ বছর (১২ জানুয়ারি, ২০২২ পর্যন্ত অর্থাৎ দরখাস্ত গ্রহণের সর্বশেষ তারিখ) হতে হবে। সর্বোচ্চ ৩ চুক্তিতে (৩ + ৩ +৩) ৯ বছর বা ৫৫ বছর বয়স পর্যন্ত (যা আগে আসে) চাকরি করতে পারবেন।

যোগ্যতা:

প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
প্রার্থীর নিজের সাইকেল থাকতে হবে। একই সঙ্গে সাইকেল চালানোতে পারদর্শী হতে হবে।
নির্বাচিত প্রার্থীকে ৩ বছরের চুক্তিকালীন প্রতিবছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন করা হবে।
কর্মমূল্যায়ন সন্তোষজনক হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তে ন্যূনতম ১-২টি কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে ৩ বছর মেয়াদি ২য় চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একইভাবে সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে ৩য় চুক্তি সম্পাদিত হবে। তবে সর্বোচ্চ ৩ (৩ +৩ +৩) ৯ বছর কর্মকাল বা ৫৫ বছর বয়স পর্যন্ত (যা আগে আসে) চুক্তি নবায়ন করা যাবে।

বেতন: পবিস বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৪,৭০০-২৬, ৪৮০ টাকা। সঙ্গে পবিস নির্দেশিকা/সার্কুলার/সর্বশেষ কর্মরত পবিস কর্তৃক প্রদত্ত বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে।

নিয়োগের শর্ত: নিয়োগপ্রাপ্তকে সমিতির অনুকূলে ১০ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে। যা সন্তোষজনক চুক্তি শেষে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফাসহ ফেরত দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১২ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। তবে বিলম্বে প্রাপ্য ও অসম্পূর্ণ আবেদনপত্র এবং পবিসের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত নির্ধারিত ফরম ব্যতীত অন্য কোনো ফরম বা সাদা কাগজে লিখিত আবেদন গ্রহণ করা হবে না। ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের ঠিকানা: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোটাটিকর, কদমতলী, সিলেটে।

সূত্র: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status