ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
১শ' কোটি টাকার সিনেমা নিয়ে পিছিয়ে গেলেন অনন্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 10:10 PM

১শ' কোটি টাকার সিনেমা নিয়ে পিছিয়ে গেলেন অনন্ত

১শ' কোটি টাকার সিনেমা নিয়ে পিছিয়ে গেলেন অনন্ত

পূর্ব ঘোষণামতে গতকাল (২৪ ডিসেম্বর) মুক্তির কথা ছিলো অনন্ত জলিল অভিনীত  ছবি 'দিন দ্য ডে'। গত ১৬ অক্টোবর রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করে ১শ' কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমার বিশ্বব্যাপী মুক্তির এই তারিখ ঘোষণা করেছিলেন।

এই ছবির মাধ্যমে দীর্ঘ সাত বছরের বেশি সময় পর প্রেক্ষাগৃহে ফেরার কথা ছিলো নায়ক ও প্রয়োজক অনন্ত জলিলের। কিন্তু ঘোষণা করেও প্রেক্ষাগৃহে ফেরা হলো না তার। খোঁজ নিয়ে জানা গেছে গতকাল দেশের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি।

আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানালেও মুক্তি না পাওয়ার বিষয়টি বা মুক্তির তারিখ পেছানোর বিষয়েও অনন্তর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ২৪ ডিসেম্বর দিন দ্য ডে মুক্তির তারিখ ঘোষণা করলেও সিনেমাটি মুক্তির জন্য তারিখ চেয়ে সমিতিতে কোন আবেদনই করেনি অনন্ত।

এর আগে অনন্ত জলিল জানিয়েছিল, ‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। নানান সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নিবেন তিনি।

সবশেষ অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালের ২৯ জুলাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status