ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সাস্ট বিজয় দিবস ফুটসাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 3:37 PM

সাস্ট বিজয় দিবস ফুটসাল

সাস্ট বিজয় দিবস ফুটসাল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'সাস্ট ক্লাব লিমিটেড' এর আয়োজনে ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার খিলক্ষেতে অনুষ্ঠিত এ ইনডোর এ ফুটসাল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগ অংশগ্রহণ করে। টুর্নামেন্ট উদ্ভোধন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহবুবুর রশীদ। ফুটসাল টুর্নামেন্টে পাবলিক এডমিনিস্ট্রেশন ( লোক প্রশাসন) ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয়।

ফুটসাল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাম এম. এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল ইসলাম চৌধুরী (নাদেল) সাংগঠনিক সম্পাদক,  বাংলাদেশ আওয়ামী লীগ।

সাস্ট ক্লাবের সহ-সভাপতি আজিজুল হক শামীম এর সঞ্চালনায় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি জনাব মো.জাকির হসেন এবং বিশেষ অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন জনাব জয়নাল হোসেন মিলন।

পরিকল্পনা মন্ত্রী তার বক্তব্যে বলেন ' শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে  সাস্ট ক্লাব লিমিটেড  প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের কার্যক্রম সফলভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার উত্তোরত্তর সাফল্য কামনা করি।'

বিশেষ অতিথি জনাব শফিউল ইসলাম চৌধুরী (নাদেল), সাংগঠনিক সম্পাদক,  বাংলাদেশ আওয়ামী লীগ তার বক্তব্যে সাস্টিয়ান এবং সাস্ট ক্লাব লিমিটেডের সাফল্য কামনা করেন। ফুটসাল টুর্নামেন্টটি সাস্টিয়ানদের মিলনমেলায় পরিণত করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জয়নাল হোসেন মিলন।

ফুটসাল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ব্রেইন ক্রাফট লিমিটেড,  চৈতি গ্রুপ, ঢাকা ব্যাংক ও অ্যামিটেক ইঞ্জিনিয়ার'স লিমিটেড এবং ডিজাইনার হিসেবে ছিল ভলিওমেট্রিক ডিজাইনারস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status