ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পেশায় গলফার, পরিচিতি ‘স্ট্রিপার’ হিসেবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 7:55 PM

পেশায় গলফার, পরিচিতি ‘স্ট্রিপার’ হিসেবে

পেশায় গলফার, পরিচিতি ‘স্ট্রিপার’ হিসেবে

পেশায় গলফার। কিন্তু তার গ্ল্যামারের ছটা এবং খোলামেলা পোশাকের জন্য তিনি বেশি পরিচিত এবং জনপ্রিয়। পেশাদার গলফে একটি মাত্র খেতাব জেতা আমেরিকার পেইজে রেনি স্পিরানাচকে সম্প্রতি তার জন্য সমালোচিতও হতে হয়েছে।

ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। বিশ্বের অন্যতম সেরা গলফার টাইগার উডসেরও এতো অনুরাগী নেই। নেটমাধ্যমে কখনো তার সম্পর্কে লেখা হয়েছে ‘স্ট্রিপার’, কখনো তিনি ‘পর্ন’।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়েছেন। তার জন্য টিটকিরির শেষ নেই। তাতে কিছু যাচ্ছে-আসছে না স্পিরানাচের। বলেছেন, নেতিবাচক মন্তব্যে তিনি কান দেন না।

বলেছেন, আমি এ সবে কিছু মনে করি না। আমি নিজের শরীর ভালোবাসি। এটা তো আমারই অংশ। আসলে আমার মনে হয়, যারা আমার ছবি দেখে দুঃখ পেয়েছেন, বিশেষ করে গলফের লোকজন, তারা বড় সেকেলে।

স্পিরানাচের আরো বক্তব্য, কলারওলা জামা না পরলেই শুনতে হয়, আমি স্ট্রিপার, পর্নেগ্রাফিক কাজকর্ম করছি।

কথা শুনতে হতো ছোটবেলা থেকে। ২৮ বছরের স্পিরানাচ বলেন, ‘‘যখন জুনিয়র গলফ খেলতাম, তখন থেকে আমেরিকান জুনিয়র গল্ফ অ্যাসোসিয়েশন ট্যুরে আমাকে দেখলেই নানা কথা উঠতো। কারণ, আমার স্কার্ট নাকি একটু বেশিই ছোট থাকতো।

শেষে তার সংযোজন, আমি তো আর টাকা রোজগারের জন্য এরকম পোশাক পরছি, তা নয়। আবারো বলছি, আমার এ রকম পোশাক পরতে ভালো লাগে। স্বচ্ছন্দ বোধ করি। তাই পরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status