ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃদ্ধকে ধাক্কা দেয়া সেই ঘাতক চালক আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 11:05 AM

বৃদ্ধকে ধাক্কা দেয়া সেই ঘাতক চালক আটক

বৃদ্ধকে ধাক্কা দেয়া সেই ঘাতক চালক আটক

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধের নিহত হওয়ার ঘটনায় চালককে আটক করেছে র‍্যাব-১০। আটক চালকের নাম মোরশেদ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে সাড়ে ১০টায় তাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনার পর চালক মোরশেদ ময়লার গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি র‍্যাবের নজরে আসার পর তাকে আটকের জন্য আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরইমধ্যে রাতে র‍্যাব-১০ এর কাছে গোয়েন্দা খবর আসছে মোরশেদ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে তাকে যাত্রাবাড়ী এলাকায় থেকে রাত আনুমানিক সাড়ে ১০ টায় র‍্যাব-১০ এর একটি দল আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্বপন কুমার সরকারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। তিনি ঢাকার গেন্ডারিয়ায় এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status