ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দণ্ডপ্রাপ্ত দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে সরকারি ক্ষমা ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 11:13 AM

দণ্ডপ্রাপ্ত দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে সরকারি ক্ষমা ঘোষণা

দণ্ডপ্রাপ্ত দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে সরকারি ক্ষমা ঘোষণা

দুর্নীতির দায়ে ২২ বছর কারাদণ্ড ভোগ করা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।  

৬৯ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনের পর ক্ষমতা অপব্যবহার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। পার্ক ছিলেন দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী যাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল।

দীর্ঘস্থায়ী কাঁধ এবং পিঠের নিচের ব্যথার কারণে পার্ককে এই বছর তিনবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় নিউজ আউটলেট ইয়োনহাপ বলেছে যে, পার্ক নতুন বছরে ক্ষমার সুবিধা পাওয়ার তালিকায় ছিলেন। তাঁর স্বাস্থ্যের অবনতির কারণে এই তালিকায় রাখা হয়েছিল। এর আগে রাষ্ট্রপতি মুন জায়ে-ইন ক্ষমার বিষয়ে প্রত্যাখ্যান করেছিলেন।

২০১৮ সালে ১৮টি অভিযোগের মধ্যে ১৬ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন পার্ক। বেশির ভাগই ঘুষ ও ক্ষমতার অপব্যবহার।  সাবেক এই নেতা বরাবরই অন্যায়ের কথা অস্বীকার করেছেন।

পার্ককে প্রাথমিকভাবে মোট ৩০ বছরের জেল এবং ২০ বিলিয়ন ওয়ান জরিমানা করা হয়েছিল, কিন্তু পরে উচ্চ আদালত তাঁর দণ্ড কমিয়ে দেয়।

বিবিসির সিউল সংবাদদাতা লরা বিকার বলেছেন, এই মামলাটি পার্কের পরে উদারপন্থী মুন জা-ইনের ক্ষমতায় আসার পথও প্রশস্ত করেছিল, কারণ তিনি উচ্চ পদে দুর্নীতির মূলোৎপাটনের প্রতিশ্রুতি প্রচার করেছিলেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হান মিয়ং-সুক যিনি ঘুষের দায়ে ১০১৫-১৭ সাল পর্যন্ত দুই বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন, তাঁকেও শুক্রবার সরকার অব্যাহতি দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status