ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 1:06 AM

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার

প্রেমিকের কথায় বিবাহবিচ্ছেদ করেছেন। কিন্তু তার পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন প্রেমিক। এই অভিযোগে প্রেমিকের দোকানে চড়াও হলেন এক মহিলা। সেখানে প্রেমিকের স্ত্রীর সঙ্গে তাঁর একপ্রস্থ চুলোচুলি হয়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে। ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে নেটমাধ্যমে।

বুধবার সন্ধ্যায় ওই মহিলা তাঁর প্রেমিকের দোকানের সামনে এসে চিৎকার শুরু করেন। তাঁর অভিযোগ, ওই দোকানের মালিক তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে দিনের পর দিন সহবাস করেছেন। এমনকি প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতিতে নিজের স্বামীর সঙ্গেও বিবাহবিচ্ছেদ করেছেন বলে দাবি ওই মহিলার। কিন্তু এখন তাঁর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত প্রেমিক বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেমিকা যখন তাঁর দোকানে চড়াও হয়েছিলেন, তখন সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী। অভিযুক্তের স্ত্রীর সঙ্গে প্রেমিকার ধস্তাধস্তি হয়। ঘটনা দেখে রীতিমতো ভিড় জমে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর মহিলা থানার পুলিশ।

পুলিশ অভিযুক্ত ব্যক্তির স্ত্রী এবং প্রেমিকাকে থানায় নিয়ে যায়। তাঁদের গ্রেফতার করা হয়। পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে জামিন পান দু’জনেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status