ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
বিছানায় ঝড় তোলার আগে প্রিয় মানুষের সঙ্গে চলুক এই ৫ খেলা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 December, 2021, 7:14 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 December, 2021, 8:01 PM

বিছানায় ঝড় তোলার আগে প্রিয় মানুষের সঙ্গে চলুক এই ৫ খেলা!

বিছানায় ঝড় তোলার আগে প্রিয় মানুষের সঙ্গে চলুক এই ৫ খেলা!

দিন দিন আদর ব্যাপারটা বোরিং হয়ে যাচ্ছে? প্রিয় মানুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার মধ্যে কোনও উত্তেজনা পাচ্ছেন না? ভাবছেন কী করবেন? ব্যাপারটা জটিল হয়ে যাওয়ার আগে বরং রোমাঞ্চ আনুন। খেলুন বেডরুম স্পেশ্যাল খেলা! (Bedroom Game)

১) অনলাইনে পেয়ে যাবেন সেক্স কার্ড। ঝটপট কিনে ফেলুন। আদরের রাতে শুরু করুন এই খেলা। প্রত্যেক কার্ডেই রয়েছে আলাদা আলাদা সেক্স পজিশন। রং মিলন্তির মতো খেলতে থাকুন। যদি প্রিয় মানুষের সঙ্গে আপনার কার্ড মিলে যায়, সেই পজিশন দিয়েই শুরু করুন আদর!

২) লুডোর ছক্কা নিন। ৬ পরলেই একে একে জামাকাপড় খুলতে থাকুন। একবার আপনি দান ফেলুন, আর পরের বার প্রিয় মানুষকে সুযোগ দিন। এভাবেই এগোতে থাকুক খেলা। ধীরে ধীরে প্রেমের রসে এভাবে ডুব মারুন। দেখবেন যৌনতা চড়বে চরমে।
[আরও পড়ুন: সকালেই জমে উঠুক প্রেম, রোম্যান্টিক এই পাঁচ উপায়ে ঘুম ভাঙান মনের মানুষের]

৩) ঘরের এক দেওয়ালে ডার্ট বোর্ড ঝুলিয়ে দিন। প্রিয় মানুষকে চ্যালেঞ্জ দিন। টার্গেটে ডার্ট বিঁধলে চুমুর সংখ্যা বাড়িয়ে যান। এভাবেই আদরের হোক শুরুওয়াত।

৪) জোগাড় করে ফেলুন নানারকম ফল সবজি। প্লেটে থাকুক কলা, কমলালেবু, আঙুর। দুষ্টুমি বাড়িয়ে তুলতে লঙ্কাও রাখতে পারেন। প্রিয় মানুষের চোখে বেঁধে দিন কালো কাপড়। এবার একে একে ফল প্রিয় মানুষের মুখের সামনে ধরুন। দেখুন তো ঠিকঠাক চিনতে পারে কিনা। সব শেষে আপনার ঠোঁট কিন্তু প্রিয় মানুষের ঠোঁটে রাখতে ভুলবেন না!

৫) প্রিয় মানুষের নগ্ন শরীরের উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। চোখ বেঁধে দিন তাঁর। এবার ফুঁ দিয়ে আলতো করে সরাতে থাকুন ফুলের পাপড়ি। সঙ্গীকে প্রশ্ন করুন, ঠিক কোন জায়গাতে আপনার ফুঁ গিয়ে পড়বে পরের বার! উত্তর সঠিক হলে চকাস করে একটা চুমু খেয়ে নিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status