ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা
সাজু সরকার খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 December, 2021, 7:12 PM

ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

দিনাজপুর জেলাধীন খানসামায় উপজেলার ৪র্থ পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর নির্বাচনী প্রার্থীদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ ডিসেম্বর)  সমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাসিদা আক্তার এর সভাপতিত্বে প্রশাসনের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি  ছিলেন  জেলা প্রশাসক, দিনাজপুর খালেদ মোহাম্মদ জাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম( বার), পুলিশ সুপার,দিনাজপুর, ও জি. এম. সাহাতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর।

এ সময় আরও উপস্থিতি ছিলেন বীরগঞ্জ সার্কেলের  সহকারী পুলিশ সুপার ওয়ারেস হোসেন,  উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জিকরুল হোক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অত্র উপজেলার সকল ইউনিয়নের নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিতের বিষয়ে গঠনমুলক বক্তব্য রাখেন জেলা নির্বাচনী কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমানিক, মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, দিনাজপুর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status