ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বলিউডের এই ৪ সুন্দরী অভিনেত্রী স্বামীদের ডিভোর্স দিয়ে আজ চরম সুখী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:02 PM

বলিউডের এই ৪ সুন্দরী অভিনেত্রী স্বামীদের ডিভোর্স দিয়ে আজ চরম সুখী

বলিউডের এই ৪ সুন্দরী অভিনেত্রী স্বামীদের ডিভোর্স দিয়ে আজ চরম সুখী

আজকাল বলিউডের (Bollywood) নতুন ট্রেন্ড ডিভোর্স (Divorce)। সিনে দুনিয়া থেকে হামেশাই তারকাদের বিচ্ছেদের সংবাদ পাওয়া যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে বলিউডের কয়েকজন সুন্দরী অভিনেত্রীদের নিয়ে আলোচনা হবে যারা ডিভোর্সের পর কেরিয়ারের শীর্ষে উঠেছেন। বিচ্ছেদের পর এই মোহময়ী এবং আকর্ষণীয়া সুন্দরীদের অনুরাগীদের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। দেখে নিন তালিকা।

রেশমি দেশাই (Rashami Desai) : ভোজপুরি এবং বলিউডের বেশ পরিচিত মুখ তিনি। তবে ‘বিগ বস’ এর প্রতিযোগী হিসেবে তার জনপ্রিয়তা নিমেষে বেড়েছে। এরপর একাধিক টিভি সিরিয়ালে নিয়মিত মুখ দেখিয়ে তিনি আরও জনপ্রিয়তা পেয়েছেন। ২০১২ তে নন্দিশ সান্ধুকে বিয়ে করেছিলেন রেশমি। ২০১৪তেই তাদের ডিভোর্স হয়ে যায়। তবে ডিভোর্সের পর ভাগ্য যেন ফিরেছে অভিনেত্রীর। আজ তিনি কেরিয়ারের শীর্ষে, রূপে গুণে মন জয় করেছেন হাজার হাজার অনুরাগীর।

অঞ্জনা সিং (Anjana Singh) : ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে অঞ্জনা সিংয়ের নাম প্রায় সকলেরই পরিচিত। সোনাক্ষী সিনহা, বিদ্যা বালানদের মতো ভারী অথচ আকর্ষণীয় শরীর নিয়েই বলিউডের ছুঁৎমার্গ ভেঙেছেন অঞ্জনা। প্রেম করে বিয়ে করলেও তার প্রথম বিয়ে সফল নয়। প্রথম বিয়ে থেকে তার যে শিক্ষা হয়েছে তার পর তিনি আর বিয়ে করতে রাজীও নন।

শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) : হিন্দি টেলিভিশনের আরেক হট অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। টিভি সিরিয়ালে তার উপস্থিতি অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছে ধারাবাহিকগুলিকে। বাস্তবে তিনি এক সন্তানের মা। তার প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর যেন বাঁচার নতুন মানে খুঁজে পেয়েছেন শ্বেতা। দিন প্রতিদিন আরও হট হয়ে উঠছেন অভিনেত্রী। হাতে বিয়ের একাধিক প্রস্তাব থাকলেও বিয়েতে আর রাজি নন তিনিও।



পাখি হেগড়ে (Pakhi Hegde) : মারাঠি এবং বলিউডের বেশ পরিচিত নাম পাখি। তার বিয়ে হয় ভোজপুরি অভিনেতা উমেশ হেগড়ের সঙ্গে। তবে বিয়ের পর সম্পর্ক তলানীতে পৌঁছে যায়। পাখি কাজ এবং কেরিয়ারের এতে ক্ষতি হচ্ছিল। শেষমেষ সেপারেশনের সিদ্ধান্ত নিলেন পাখি। আর তারপরেই একের পর এক নতুন অফার পেতে থাকেন তিনি। আপাতত কেরিয়ারের মধ্যগগণে থেকে পাখি আর পুরনো জীবনে ফিরে যেতে রাজি নন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status