ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রানু মণ্ডলকে দেওয়া পতিশ্রুতি পূরণ করলেন না হিমেশ, অধরাই থেকে গেল রানুর স্বপ্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:08 PM

রানু মণ্ডলকে দেওয়া পতিশ্রুতি পূরণ করলেন না হিমেশ, অধরাই থেকে গেল রানুর স্বপ্ন

রানু মণ্ডলকে দেওয়া পতিশ্রুতি পূরণ করলেন না হিমেশ, অধরাই থেকে গেল রানুর স্বপ্ন

রানাঘাটের ভিখারিনী রানু মন্ডলের (Ranu Mandal) জীবন যেন পুরোদস্তুর সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়। রানাঘাট স্টেশনে বসে গান শুনিয়ে উপার্জন করতেন যিনি, রাতারাতি বলিউডের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন সেই রানু মন্ডল। তবে সব কিছু পেয়েও মুহূর্তের মধ্যেই হারিয়ে ফেলেছেন রানু। ভাগ্যদেবী সুপ্রসন্ন হলেও পরক্ষণেই মুখ ফিরিয়েছেন রানুর থেকে।

তবে আজও তার বেঁচে থাকার রসদ হয়ে থেকে গিয়েছে বলিউডের কিছু স্মৃতি। হয়তো আগামী দিনে যত দিন বাঁচবেন তিনি, এই সুখের স্মৃতিই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। কিন্তু হলে কি হবে? রানাঘাটের ভিখারিনী যিনি হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) অ্যালবামে প্লেব্যাক গাওয়ার সুযোগ পেয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন তার নিজের জায়গায়, রানাঘাট স্টেশনেই হয়েছে তার ঠাঁই।

তবে জনপ্রিয়তার শিখরে উঠেছেন রানু মন্ডল। আপাতত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, নিউজ চ্যানেলগুলির সেনসেশন হয়ে রয়েছেন রানু মন্ডল। ইউটিউবাররা প্রায়শই তার সাক্ষাৎকার নেওয়ার জন্য পৌঁছে যান তার ভাঙাচোরা বাড়িতে। এই যেমন সদ্য তোতন ঘোষ নামের এক ইউটিউবারও রানু মন্ডলের হালচাল জিজ্ঞেস করতে পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে। সেখানেই কথা প্রসঙ্গে রানু মন্ডলকে হিমেশ রেশমিয়া সম্পর্কে প্রশ্ন করেন তিনি।

ওই ইউটিউবারকে রানু মন্ডল জানিয়েছেন, হিমেশ এখনও তাকে মুম্বাইয়ে যেতে বলেন। তিনি বলেছিলেন গাড়ি এবং বাড়ি কিনে দেবেন। আসলে মুম্বাইতে প্লেব্যাকের জন্য গেলে ১-২ দিনের সময় লেগে যায়। আবার রানাঘাট থেকে বারবার মুম্বাইতে যাতায়াত করাও তার পক্ষে সম্ভব নয়। তাই হিমেশ রেশমিয়া তাকে মুম্বাইতেই বাড়ি কিনে দেওয়ার কথা বলেছিলেন। যাতায়াতের সুবিধার জন্য গাড়িও দেবেন বলেছিলেন। যদিও গাড়ি-বাড়ি কিছুই হাতে পাননি রানু।

আসলে বলিউডে পৌঁছে একের পর শো থেকে ডাক পেলেও রানু মন্ডল ভক্তদের সমর্থন ধরে রাখতে পারেননি। যে ভক্তরা তাকে জনপ্রিয় করে তুলেছিলেন, তাদেরকেই চটিয়ে দেন তিনি। একবার প্রকাশ্যেই এক ভক্তকে তিনি ধমক দিয়েছিলেন। এতে তার সব ভক্তরা মনে আঘাত পান। তারপরই তরতরিয়ে নামে তার জনপ্রিয়তা। তারই মধ্যে মাথাচাড়া দেয় করোনা। রানু মন্ডলকে মুম্বাই ছেড়ে আবার রানাঘাটেই ফিরে আসতে হয়। আজ পুরনো পেশায় ফিরে গিয়ে কষ্টে-সৃষ্টে দিন কাটছে তার। তবে বলিউড তাকে ভুলে যায়নি।

রানু মন্ডলের জীবন কাহিনী নিয়ে বলিউডে শীঘ্রই আসছে তার বায়োগ্রাফি ‘মিস রানু মারিয়া’। ছবিতে অভিনয় করছেন ঈশিকা দে। শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুটিংয়ে প্রবেশ করার আগে রানু মন্ডলের সঙ্গে সময়ও কাটিয়ে গিয়েছেন ঈশিকা। রানুর ভূমিকায় ঈশিকার লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status