|
র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার যে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার যে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমাদের পুলিশ কখনো কাউকে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা করে না। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং। তবে আমাদের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সুন্দরভাবেই সেই দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ র্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে ইউএস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি। গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত দেন বলে যুক্তরাষ্ট্র সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও চীন, উত্তর কোরিয়া ও মিয়ানমারের মোট ১৫ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
