সীযুপ্রফার প্রগতিশীল শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২১- অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 December, 2021, 11:17 PM
সীযুপ্রফার প্রগতিশীল শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২১- অনুষ্ঠিত
সীতাকুন্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফার) সার্বিক তত্ত্বাবধানে কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজ, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়, লতিফ সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় এবং হযরত খাদিজাতুল কুবরা ( রাঃ) মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রগতিশীল বৃত্তি পরীক্ষা ২০২১।
বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অনাড়ম্বরপূর্ন অংশগ্রহনমুখর বৃত্তি পরিক্ষাস্হল পরিদর্শনে ছিলেন যথাক্রমে- আ. ম. ম দিলশাদ সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ মোরশেদ চৌধুরী, চেয়ারম্যান, ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদ এম আলাউদ্দিন চৌধুরী, উপদেষ্টা, সীযুপ্রফা মোঃ জাকির হোসেন, সভাপতি, সীযুপ্রফা শেখ মোঃ আলফাজ, সিনিয়র সহ-সভাপতি, সীযুপ্রফা রিয়াজ, সাধারণ সম্পাদক, সীযুপ্রফা।
এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবকগণ ও সীযুপ্রফার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ। বৃত্তি পরীক্ষাস্হলে উপস্হিত হতে পারেননি সংগঠনটির প্রধান উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। তিনি সেল ফোনে সীযুপ্রফার নেতৃবৃন্দদের প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করেন।
উল্লেখ্য যে, নানামুখী প্রগতিশীল কর্মকান্ডে সীযুপ্রফা পরিবার ইতিমধ্যে সীতাকুন্ডবাসীর হৃদয়ে স্হান করে নিতে পেরেছে। এ বৃত্তি পরীক্ষার ফলাফল,পুরুস্কার আগামী ২০ ফেব্রুয়ারি উক্ত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন প্রদানের স্বিদ্ধান্ত গ্রহন করেছে সংগঠনটি।