ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 9:55 PM

মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অসম্মান করার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ন্তা কুমারাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ওয়াজিরাবাদ রোডে এই হত্যাকাণ্ড ঘটে।

শিয়ালকোট পুলিশ প্রধান আরমাগান গোন্ডাল বলেন, কারখানার কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর নাম লেখা রয়েছে এমন একটি পোস্টারকে অপবিত্র এবং অপমান করার অভিযোগ এনেছিল।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, কারখানার ভেতর থেকে শ্রীলঙ্কান শ্রমিক প্রিয়ন্তা কুমারাকে টেনেহিঁচড়ে বের করা হয়।

মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

মহানবীকে (সা.) অসম্মান করায় পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষুব্ধ জনতা রাস্তায় ওই শ্রমিকের দেহ টেনে নিয়ে যাচ্ছে, তার শরীরে একাধিক জখমের চিহ্ন। রাস্তাতেই কয়েকশ মানুষের উপস্থিতিতে তার দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়।

তবে জেলা পুলিশ অফিসার উমর সাঈদ মালিক বলেছেন, পুলিশ এখনও বোঝার চেষ্টা করছে ঠিক কী কারণে শ্রমিক-জনতা ওই শ্রীলঙ্কানকে হত্যা করতে প্ররোচিত হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

টুইটে বার্তায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বাজদার বলেন, ‘শিয়ালকোটের ঘটনায় অত্যন্ত মর্মাহত’ হয়েছেন।

তিনি আরও লিখেছেন, ‘আমি পুলিশের আইজিকে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিশ্চিন্ত থাকুন, এই অমানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না!!’

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে সহিংসতা নতুন কিছু না হলেও বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status