ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 8:34 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 8:36 PM

বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী

বাংলাদেশের নিরাপদ সড়ক চাইলেন শ্রাবন্তী

প্রতিদিন সড়কে ঝড়ে যায় বহু প্রাণ। এ  নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ হলেও সময়ের সঙ্গে এসব আন্দোলন স্তিমিতও হয়ে যায়। তবে সড়কে পরপর দুজন শিক্ষার্থী প্রাণ হারানোর পর রাজধানী জুড়ে নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ। এবার বাংলাদেশে এই নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়।

অবশ্য বাস্তবে নয়, একটি গানের দৃশ্যে নিরাপদ সড়কের দাবিতে সুর মিলিয়েছেন শ্রাবন্তী।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার ওই গানের নাম ‘নিরাপদ সড়ক চাই’। গানটিতে শ্রাবন্তীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বাংলাদেশের শান্ত খান।
শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেবাজের ইউটিউব চ্যানেলে দর্শকশ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গানটি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন  আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যায়নে শ্রাবন্তী ও শান্তর সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে।

গানটি ইউটিউবে প্রকাশের আগে এক ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ভীষণ প্রতিবাদী গান। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কেমন লাগল। অনেক দিন পর আমি একটা অন্য ধরণের ছবিতে অভিনয় করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে গানটা। প্লিজ আমাদের জানাবেন।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এই সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status