ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দাম্পত্য জীবনে সুখী হতে এই কাজগুলি করুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 8:03 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 December, 2021, 8:16 PM

দাম্পত্য জীবনে সুখী হতে এই কাজগুলি করুন

দাম্পত্য জীবনে সুখী হতে এই কাজগুলি করুন

দাম্পত্য জীবনে টানাপোড়েন চলে মাঝে মাঝেই। এসব টানাপোড়েনের পেছনে থাকে অতি সাধারণ কোন কারণ। আপনারা চাইলেই এই কারণগুলো এড়িয়ে যেতে পারি। সামান্য কিছু কাজই পারে আপনার দাম্পত্য জীবনকে পরিপূর্ণ সুখী করে তুলতে। আসুন দেখে নিই।

অফিসের কাজ অফিসেই সারুন। বাসায় ফিরে বাসাকে সময় দিন। বাসায় অফিসের কাজ করলে পরিবারের অশান্তি নেমে আসতে পারে। বাসায় ফিরেই ফেসবুক নয়। বর্তমান সময়ে বাসায় ফিরেই অনেকে সামাজিকমাধ্যম ব্যবহার করা শুরু করেন। বিষয়টি আপনার পার্টনারকে খুবই বিরক্ত করতে পারে। তাই এটি এড়িয়ে চলুন।

দৈনিক অন্তত একবেলা একসঙ্গে খান। অফিসের কারণে সারা দিন আপনি বাইরে থাকেন। তাই সকালে বা রাতে অবশ্যই আপনার সঙ্গীর সঙ্গে খাওয়ার চেষ্টা করুন। বাইরে থেকে ঘরে ফেরার সময় মাঝেমধ্যে আপনার সঙ্গীর জন্য উপহার কিনুন। এতে আপনার প্রতি তৈরি হওয়া শূণ্যতা দূর হবে। সঙ্গী আপনার প্রতি খুশি থাকবে।

আপনার ব্যস্ততা থাকলে মাঝে মাঝে সংসারের কিছু কাজ ভাগাভাগি করুন। এতে আপনার সঙ্গী আপনাকে তার পাশে আছেন ভাবতে পারবে। আপনার সঙ্গীর অন্তত একটি কাজ আপনি এগিয়ে দিলে তার হৃদয়ে ভরে যাবে। একঘেয়ে জীবনে ব্রেক আনতে পার্টনারকে রোম্যান্টিক মেসেজ বা স্মাইলিও পাঠাতে পারেন। এগুলোও সম্পর্কে স্বাভাবিক ছন্দ ফিরিতে আনতে সাহায্য করবে।

দাম্পত্য সুখের জন্য একে অপরের পেশাকে সম্মান করাটাও খুব জরুরি। পার্টনারের পেশা আপনার ভাল না লাগতেই পারে। কিন্তু দিনের শেষে উপার্জনটা সংসারের জন্যই হচ্ছে। অন্যের ভাললাগার দিকে খেয়াল রাখুন। এটা জানা খুব জরুরি যে একে অপরকে ‘সময়’-এর চেয়ে মানুষ দামি আর কোনো কিছু দিতে পারে না। যেহেতু ব্যস্ততার মধ্যে আলাদা করে জীবনসঙ্গীকে সময় দেয়া হয়ে ওঠে না। সেক্ষেত্রে তার প্রতি একটু বিশেষ খেয়াল এবং ছোটখাট এই অভ্যাসগুলো কিন্তু সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status