|
শুধু মহিলাদের জন্যই এই দ্বীপ! পুরুষেরা যেতে পারবেন না এখানে
নতুন সময় ডেস্ক
|
![]() শুধু মহিলাদের জন্যই এই দ্বীপ! পুরুষেরা যেতে পারবেন না এখানে দ্বীপটির নাম সুপারসি আইল্যান্ড। ফিনল্যান্ডের কাছে বাল্টিক সাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। আর গোটা দ্বীপটিই (৮.৪৭ একর) সম্প্রতি কিনে নিয়েছেন মার্কিন এক মহিলা ব্যবসায়ী, যার নাম ক্রিস্টিনা রথ। আর তিনিই ওই দ্বীপে পুরুষ প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। আসলে ক্রিস্টিনা শুধুমাত্র মহিলাদের জন্যই এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন, যেখানে গিয়ে তারা সব সমস্যা থেকে মুক্তি পাবেন। ওই দ্বীপে গিয়ে তারা দৈনন্দিন জীবন থেকে দূরে গিয়ে নিজেদের ফিটনেস, নিউট্রিশনের দিকে ধ্যান দিতে পারবেন। সেই জন্য রথ ওই দ্বীপে একটি রিসোর্ট গড়ে তুলছেন। সেখানে ৪টি বড় বড় কেবিন আছে এবং প্রতি কেবিনে ১০ জন করে মহিলা থাকতে পারবেন। রয়েছে স্পা, সওনা বাথের ব্যবস্থা। এর জন্য জনপ্রতি পাঁচদিনের খরচ দুই থেকে চার লক্ষ টাকা। তবে স্রেফ টাকা দিলেই ওই দ্বীপে যাওয়ার অনুমতি মিলবে না। এর জন্য বহুদিন আগে থেকে বুকিং করাতে হয়। তারপর হয় ইন্টারভিউ। সেই ইন্টারভিউ ক্লিয়ার করলে তবেই মিলবে ওই দ্বীপে যাওয়ার অনুমতি। তবে এই একটা দ্বীপে শুধু মাত্র মহিলারা যাবেন, পুরুষদের প্রবেশ নিষেধ– ব্যাপারটি লিঙ্গবৈষম্যমূলক নয় কি? মানতে নারাজ ক্রিস্টিনা। তিনি জানালেন, ছেলেদের প্রতি তার কোনও বিদ্বেষ নেই। কিন্তু এই মুহূর্তে শুধু মহিলাদের জন্যই ওই ব্যবস্থা। আগামী ভবিষ্যতে ছেলেদের জন্যও ওই দ্বীপ খুলে দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
