ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারনে অনিশ্চিত সাকিব-মোস্তাফিজদের আইপিএল–ভবিষ্যৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 December, 2021, 4:48 PM

যে কারনে অনিশ্চিত সাকিব-মোস্তাফিজদের আইপিএল–ভবিষ্যৎ

যে কারনে অনিশ্চিত সাকিব-মোস্তাফিজদের আইপিএল–ভবিষ্যৎ

আইপিএলের আগামী মৌসুম মাঠে গড়াতে গড়াতে আরও অন্তত কয়েক মাস। কিন্তু এর মধ্যেই বিশ্বের অন্যতম সেরা এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। আর এ উত্তেজনা হচ্ছে সম্ভাব্য আরও নতুন দুই ফ্র্যাঞ্চাইজির আগমনের খবর ও আইপিএলের মেগা অকশন নিয়ে। এর মধ্যেই নিশ্চিত হয়েছে, আইপিএলের পুরোনো আট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়তে মাঠে নামছে লক্ষ্ণৌ ও আহমেদাবাদের দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল।

ওদিকে এবার বেশ বড়সড় কলেবরে নিলাম হতে যাচ্ছে আইপিএলের, যার কেতাবি নাম দেওয়া হয়েছে ‘মেগা অকশন’। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, বাকি সব খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে নিলামের টেবিলে।

কোন কোন ফ্র্যাঞ্চাইজি কাকে কাকে ধরে রাখছে, সে তালিকা গত রাতেই বিসিসিআইয়ের কাছে জমা দিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা অকশনে ৯০ কোটি রুপির বাজেট নিয়ে নিলামে নামতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু খেলোয়াড় ধরে রাখার কারণে ওই খেলোয়াড় বাবদ টাকা কাটা গেছে বাজেট থেকে। অনুমিতভাবেই বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস), মহেন্দ্র সিং ধোনির (চেন্নাই সুপার কিংস) মতো খেলোয়াড়দের ধরে রেখেছে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি।


কোহলি, রোহিতসহ মোট ২৭ খেলোয়াড়কে ধরে রেখেছে আট ফ্র্যাঞ্চাইজি। এই ২৭ খেলোয়াড়ের মধ্যে ১৯ জন ভারতীয়, বাকি ৮ জন বিদেশি। এই আটজনের মধ্যে নেই সর্বশেষ আইপিএলে বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাঁদের ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। মেগা অকশনের টেবিলে দেখা যাবে তাঁদের। সে অকশনে কেউ যদি তাঁদের প্রতি আগ্রহ দেখায়, তবেই পরবর্তী আইপিএলে খেলা হবে তাঁদের। যদি না দেখায়, তাহলে আইপিএলে দেখা যাবে না সাকিব-মোস্তাফিজদের। সে হিসেবে আপাতত সাকিব-মোস্তাফিজদের আইপিএল–ভাগ্য অনিশ্চিতই বলা চলে।
বিজ্ঞাপন

কোন ২৭ ক্রিকেটারকে ধরে রেখেছে তাঁদের ফ্র্যাঞ্চাইজি? তাঁরা পাচ্ছেনই–বা কত করে? একনজরে দেখে নেওয়া যাক—

চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি)
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি)
মঈন আলী (৮ কোটি রুপি)
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)


অবশিষ্ট বাজেট: ৪৮ কোটি রুপি
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দিয়েছে: ফ্যাফ ডু প্লেসি, ডোয়াইন ব্রাভো, সুরেশ রায়না, দীপক চাহার, স্যাম কারেন, শার্দূল ঠাকুর, জশ হ্যাজলউড, মিচেল স্যান্টনার, লুঙ্গি এনগিডি, চেতেশ্বর পূজারা, অম্বাতি রাইড়ু, রবিন উথাপ্পা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status