ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টিকটকে প্রেম, রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 3:51 PM

টিকটকে প্রেম, রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

টিকটকে প্রেম, রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধর্ষণের অভিযোগে মাসুদ গণি মান্না নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের টুকেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মান্না হবিগঞ্জ সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে মান্নার প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন তিনি। এছাড়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে টিকটকার মান্নাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status