|
কানাডায় চিটাগাং এসোসিয়েশনের মতবিনিময় সভা
নতুন সময় ডেস্ক
|
|
কানাডায় চিটাগাং এসোসিয়েশনের মতবিনিময় সভা এসোসিয়েশনের সভাপতি শিবু চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ‘কইলজার ভেতর চট্টগ্রাম’ শিরোনামে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে সংগঠনের আয়-ব্যয়ের হিসেব বিবরনী, ওয়েবসাইট, ফেইসবুক পেজ, নিজস্ব ফোন নম্বর ও কর্মকাণ্ড তুলে ধরা হয়। একই সঙ্গে গত ১৯ বছরের কর্মকাণ্ড ও চট্টগ্রামের ঐতিহ্য প্রদর্শিত হয় । ৩০ মিনিটের এ উপস্থাপনায় চট্টগ্রামের সংস্কৃতি ও সংগীত সবার হৃদয় ছুঁয়ে যায়। সভাপতি এবং সাধারন সম্পাদক এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিজিাটাল উপস্থাপনা করেন কফিলউদ্দিন পারভেজ এবং বিশ্বজিত পাল । ধারা বর্ণনা করেন সব্যসাচী চক্রবর্তী। টরন্টোর জর্জ ব্রাউন কলেজের অধ্যাপক ড. সুজিত দত্ত, ওয়াটার লু কনেসটোগা কলেজের অধ্যাপক ড. কাঞ্চন পুরোহিত সবাইকে মিলে মিশে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল দূরবীন২৪ডটকম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন, ব্যারিস্টার আশরাফুল করিম রনি, বিজিএমইএ সাবেক ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরি, সাংস্কৃতিক কর্মী নাসিমা খানম নীলু বক্তব্য রাখেন। নতুন প্রজন্মের মেহের ও সামির চট্টগ্রামের প্রতি তাদের আবেগ তুলে ধরে বক্তব্য রাখেন। পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলমগীর হাকিম, কফিল উদ্দিন পারভেজ, সরওয়ার জামান, বাহাউদ্দিন বাহার, হেলাল। সভাপতির বক্তব্যে শিবু চৌধুরি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তির উৎসব স্মরণে ১৬ ডিসেম্বর বিজয় উৎসব ও মহান একুশ পালন করবে চিটাগাং এসোসিয়েশন কানাডা ইনক। এছাড়াও আরও অনেক অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। সব্যসাচী চক্রবর্তী ও মুনিরা সুলতানা মিলির সঞ্চালনায় মতবিনিময় সভায় ট্রস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন কানন বড়ুয়া, সুধান রায়, পরিচালক সেলিনা হোসাইন, মোহাম্মদ আজম, সনৎ বড়ুয়া, সমর পাল , শ্যামল ভট্টাচার্য্য, চার্টাড একাউটেন্ট কাজী সাজ্জাদ হোসাইন, নিশাদ হোসাইন, ডা. অসীম বড়ুয়া, ফরিদ সিদ্দিকীসহ বিপুল চট্টলবাসি। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিহাব সিদ্দিকী বুলবুল, গীতা পাঠ করেন কংকন ভট্টাচার্য্য, ত্রিপিটক পাঠ করেন সৈকত বড়ুয়া। অনুষ্ঠানকে আনন্দঘন করতে সংগীত পরিবেশন করেন সুভাস দাস, শর্বানী, কাজী বাসেত এবং আবৃত্তি করেন মুনিরা সুলতানা মিলি। উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর ১৯ বছর ধরে কানাডায় চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য তথা বাংলাদেশের ঐতিহ্য কানাডার মূল সংস্কৃতি তুলে ধরার কাজ করে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
